দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার যুক্ত হলেন দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের সঙ্গে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা এই অভিনেত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে চুক্তি স্বাক্ষর করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক অনুষ্ঠানে নতুন পণ্য উন্মোচন করে স্টেপ ফুটওয়্যার। অনুষ্ঠানে নুসরাত ফারিয়ার উপস্থিতি ছিল অন্যতম আকর্ষণ। এ সময় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেন তিনি।
অনুষ্ঠানে চারটি শ্রেণিতে মোট ৫৬টি নতুন পণ্য উন্মোচন করে স্টেপ ফুটওয়্যার। আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের উপকরণে তৈরি এসব পণ্যে আরাম, স্থায়িত্ব ও আধুনিকতার সমন্বয় রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন পণ্যসম্ভারে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। এবার স্টেপের স্লাইড ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে নতুন পণ্যসম্ভারে ক্রেতাদের জন্য আরও বৈচিত্র্যময় পরিসর তৈরি হয়েছে।

স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, নকশা ও ক্রেতাদের আস্থাকে আমি গুরুত্ব দিই। স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোতে আধুনিক নকশা, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।’
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, ব্র্যান্ড প্রচারের মুখ ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়িক অংশীদাররা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল অ্যাড সাইন।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির নতুন পণ্যের বৈশিষ্ট্য, গুণগত মান, আধুনিক প্রযুক্তি, নকশা ও ব্যবহারিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি সাম্প্রতিক ফ্যাশন প্রবণতা ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি।
নতুন পণ্য নিয়ে তৌসিফ মাহবুব বলেন, গত কয়েক বছরে স্টেপ ফুটওয়্যারের পণ্যের মান ও নকশায় ধারাবাহিক উন্নয়ন হয়েছে। নতুন পণ্যগুলোতেও আধুনিক ফ্যাশন, আরাম ও গুণগত মানের সমন্বয় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শামীম কবির বলেন, ক্রেতাদের চাহিদা, রুচি ও পরিবর্তনশীল ফ্যাশন প্রবণতাকে গুরুত্ব দিয়েই স্টেপ ফুটওয়্যার পণ্য তৈরি করে আসছে। শুধু জুতা তৈরি নয়, ক্রেতাদের দৈনন্দিন জীবনে আরাম, আত্মবিশ্বাস ও স্টাইল নিশ্চিত করাই তাদের লক্ষ্য। দেশীয় ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থাকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক পরিসরে পরিচিতি তৈরি করতে চান তারা।
এমএম/