দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃষ্টিভেজা রবিবারে নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে টালিউড অভিনেত্রী সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলির সংসার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোহিনী। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ছেলের জন্য সবার আশীর্বাদ চেয়েছেন তারকা দম্পতি।
এক ফেসবুক পোস্টে সোহিনী ও শোভন লেখেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’

মাস দুয়েক আগেই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা হওয়ার খবর জানিয়েছিলেন সোহিনী। অবশ্য তার কয়েক দিন আগে থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
দ্বিতীয় বিবাহবার্ষিকীর ছবিতে সাদা কুর্তি, খোলা চুলে লাল ফুল এবং স্ফীতোদর নিয়ে ধরা দিয়েছিলেন সোহিনী। অন্যদিকে শোভনের পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি। সেদিন তিনটি ছবি প্রকাশ করে তারকা দম্পতি লিখেছিলেন, ‘তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’
এর আগে ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন গাঙ্গুলি। বিয়ের শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা বজায় রেখেছেন তারা। ঘরোয়া আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন দুজন।
বিয়ের পর সোহিনী লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’
দুই বছরের দাম্পত্যের পর এবার তিনজনের সংসার হলো শোভন-সোহিনীর। পুত্রসন্তান আসার খবরে অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে উঠেছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম।
/অ