দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজের ছোট বোনের মতো স্নেহ করেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অপুর অভিনয়ের প্রশংসার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও তাকে পরামর্শ দিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে নূতন বলেন, অপুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। শাকিব খানের স্ত্রী হিসেবে অপুকে ‘মিসেস খান’ বলে সম্বোধন করেন তিনি।
অপুর পাশাপাশি বুবলীর সঙ্গেও কাজ করেছেন বলে জানান নূতন। তিনি বলেন, ‘খান সাহেবের (শাকিব খান) দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।’
নূতনের মতে, অপু একজন ভালো মনের মানুষ ও বড় তারকা। পেশাগত জীবনে সফলতার পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।
তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী। তার মতে, একজন তারকা বা সুপারস্টার হিসেবে নিজের ব্যক্তিগত বিষয় সব জায়গায় প্রকাশ না করাই ভালো। সময় হলে সঠিক বিষয় সঠিক সময়েই প্রকাশ্যে আসবে।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের উদ্দেশে শুভকামনা জানিয়ে নূতন বলেন, ‘তুমি অনেক ভালো একজন অভিনেত্রী। তোমার সুন্দর একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।’
পাশাপাশি দর্শকনন্দিত শাকিব-অপু জুটিকে আবারও পর্দায় কিংবা একসঙ্গে দেখতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তাদের জন্য দোয়া করেন নূতন।
এমএম/