দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রুক্ষ-এলোমেলো চুল, মলিন মুখে ক্লান্তির ছাপ, পরনে পুরনো সাদামাটা শাড়ি প্রথম দেখায় চেনার উপায় নেই। একটু খেয়াল করলেই বোঝা যায়, ছবির এই নারী অভিনেত্রী দীপা খন্দকার।
টেলিভিশনে দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। এবার নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এ একেবারেই ভিন্ন সাজে হাজির হয়েছেন এই অভিনেত্রী।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই চরিত্রের ছবি প্রকাশ করেন দীপা। একই সঙ্গে জানান, ‘কর্মফল’ প্রচার হবে প্রতি সোম ও মঙ্গলবার দুপুর ১টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
ইতোমধ্যে সিরিজটির প্রথম পর্ব প্রকাশ হয়েছে। দীপার নতুন রূপ দেখে তার অনুসারীদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। পাশাপাশি সিরিজটি নিয়ে আগ্রহও দেখিয়েছেন তারা।
‘কর্মফল’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মহিন খান। এতে দীপা খন্দকারের সঙ্গে অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজুসহ আরও অনেকে।
যে আই