দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান চ্যানেল টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। তবে নতুন বছরে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।