দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে কর্মশালা আয়োজন করা হচ্ছে।
চলতি আগস্ট মাসের মধ্যেই সব বিভাগে কর্মশালা শেষ করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মশালা থেকে পাওয়া মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান সহায়ক হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার।’
বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি ও প্রশাসনিক কাঠামোর সংস্কার শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশালের বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।
এ সময় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কেএম