দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৬ আগস্ট বোর্ডে অনুষ্ঠিত এক সভায় নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নেওয়ার কথা ছিল। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩০ ডিসেম্বর। তবে বোর্ডের সিদ্ধান্তে পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে।
এবার মোট ৪০০ নম্বরের পরীক্ষার ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে পরীক্ষা হবে এবং প্রতিটি বিষয়ের জন্য সময় থাকবে তিন ঘণ্টা।
বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। দুই বিষয়ের জন্য আলাদাভাবে ১ ঘণ্টা ৩০ মিনিট করে মোট তিন ঘণ্টা সময় থাকবে।
সারাদেশে একই সময়সূচিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমএম/