দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শোকজ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শূন্য পাসের হার হওয়ার কারণ ব্যাখ্যা করতে প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের আগামী সাত কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের সই করা পৃথক চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়।
শূন্য পাসের হারের বিষয়ে ব্যাখ্যা চাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—কিশোরগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর বনগ্রাম আতারুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও জালদিয়া উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এবং সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়।
চিঠিতে এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সশরীরে উপস্থিত হয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শূন্য পাসের হারের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এমএস/