দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ীদের’ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গোয়েন্দা সংস্থা দিয়ে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক সংগঠন মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাত হোসেন। ফাহিম ফারুকী ও সিফাত একই বিভাগের সহপাঠী।
অভিযোগপত্রে সিফাত হোসেন বলেন, কয়েক দিন আগে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ‘ভুয়া ব্যবসায়ী ও হাদী ব্যবসায়ীদের’ নিয়ে একটি পোস্ট দেন। সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা পেজের নাম উল্লেখ করা হয়নি। তবে পোস্ট দেওয়ার পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি পেতে শুরু করেন।
সিফাতের অভিযোগ, ফাহিম ফারুকী তাকে ১০ লাখ টাকার মানহানির মামলা করার কথা বলেন। কী কারণে মামলা করা হবে জানতে চাইলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, ‘হাদী ব্যবসায়ীদের’ সমালোচনা করায় ফাহিম ফারুকী তাকে ‘যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে’ বলেন। পাশাপাশি ডিজিএফআই ও এনএসআইয়ের কর্মকর্তাদের দিয়ে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন সিফাত।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন ফাহিম ফারুকী। তিনি বলেন, সিফাত ফেসবুক পোস্টে তাকে গালিগালাজ ও হুমকি দিয়েছেন। বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন।
ফাহিম বলেন, যেহেতু বর্তমান সময়ে আমি একজন ঝুঁকিপূর্ণ নাগরিক এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাই বিষয়টি প্রশাসনের নজরে আনা প্রয়োজন মনে করেছি। প্রশাসন বিষয়টি অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা সমাধান করেছে।
এদিকে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সিফাত লিখিত অভিযোগ দিয়েছেন। তারা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
প্রক্টর বলেন, আসল ঘটনা কী, সেটা দুজনের বক্তব্যের মাধ্যমে যাচাই করার চেষ্টা করছি। ফাহিম ফারুকী নামে ছেলেটা রাজশাহীর বাইরে আছে। সে এলে বাকি বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে।
সিফাতের ফেসবুক পোস্টে ‘হাদীকে’ একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে মন্তব্য করা হয়। একই সঙ্গে ওই পোস্টে ‘হাদীকে’ অনুসরণকারীদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ রয়েছে।
যে আই