দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১২ দিন ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা অনুযায়ী, এ মাসে ৯ দিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি তিনটি সরকারি ছুটি রয়েছে। এগুলো হলো—৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।
ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ২৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।
সেপ্টেম্বরে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম চলবে।
তবে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।
এমএম/