দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একশ বিষয়ে প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। তবে এসব বিষয়ের মধ্যে শূন্যপদ না থাকলে সে বিষয়ে নিয়োগ সুপারিশ করা হবে না।
সহকারী শিক্ষক: বাংলা বিষয়ের শূন্যপদ রয়েছে ৭২৬টি, ইংরেজি বিষয়ের ১৩১টি, ব্যবসায় শিক্ষায় ২টি, গণিত বিষয়ে শূন্যপদ রয়েছে ১ হাজার ৬১১টি, পদার্থ বিজ্ঞান ৫ হাজার ৩৩৩টি, ভৌত বিজ্ঞান ৫ হাজার ৯৩২টি, রসায়ন ৪ হাজার ৮১৭টি, জীববিজ্ঞান (উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান) বিষয়ে শূন্যপদ রয়েছে ১ হাজার ৮৪১টি, গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে শূন্যপদ রয়েছে ১ হাজার ২০৬টি, ইসলাম শিক্ষা বিষয়ে শূন্যপদ রয়েছে ৬০৫টি, হিন্দুধর্ম শিক্ষা বিষয়ে শূন্যপদ রয়েছে ১১৮টি, বৌদ্ধধর্ম শিক্ষা বিষয়ে শূন্যপদ রয়েছে ১৮টি, খ্রিষ্টধর্ম শিক্ষা বিষয়ে শূন্যপদ রয়েছে ৯টি। কৃষি শিক্ষা বিষয়ে শূন্যপদ রয়েছে ৫৭০টি, চারু ও কারুকলা বিষয়ে শূন্যপদ রয়েছে ৮ হাজার ৮৫টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শূন্যপদ রয়েছে ৪ হাজার ৯০১টি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে শূন্যপদ রয়েছে ৩ হাজার ৯২৭টি, ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর বিষয়ে শূন্যপদ রয়েছে ১০৪টি, প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে শূন্যপদ রয়েছে ৫৬৬টি।
কম্পিউটার প্রদর্শকের শূন্যপদ রয়েছে ৬৯টি, প্রদর্শক পদার্থবিজ্ঞান বিষয়ে শূন্যপদ রয়েছে ৩৯৭টি, প্রদর্শক রসায়ন বিষয়ে শূন্যপদ রয়েছে ৪২২টি, প্রদর্শক উদ্ভিদবিজ্ঞানের শূন্যপদ রয়েছে ১৫টি, প্রদর্শক প্রাণিবিজ্ঞানের শূন্যপদ রয়েছে ২০টি, প্রদর্শক জীববিজ্ঞান বিষয়ের শূন্যপদ রয়েছে ৯৯টি, সহকারী মৌলভীর (আল কুরআন) শূন্যপদ রয়েছে ১ হাজার ১৫১টি, সহকারী মৌলভীর (আল হাদিস) শূন্যপদ রয়েছে ৯৭২টি, সহকারী মৌলভী আরবি বিষয়ের শূন্যপদ রয়েছে ২ হাজার ২০৯টি, সহকারী মৌলভীর (ফিকহ/আকাইদ/দাওয়াহ) শূন্যপদ রয়েছে ১ হাজার ২টি। ইবতেদায়ি মৌলভীর (কুরআন মাজিদ, তাজবিদ ও ফিকহ) শূন্যপদ রয়েছে ৬ হাজার ১১৮টি, ইবতেদায়ি ক্বারীর (কুরআন মাজিদ, তাজবিদ ও ফিকহ) শূন্যপদ রয়েছে ২ হাজার ৫৬২টি, সহকারী মৌলভীর (ক্বারী) – তাজবিদ বিষয়ে শূন্যপদ রয়েছে ৪ হাজার ৯৩৬টি, ট্রেড ইন্সট্রাক্টর-ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে শূন্যপদ রয়েছে ১৬০টি, ট্রেড ইন্সট্রাক্টরের (ফ্লাওয়ার ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন) শূন্যপদ রয়েছে ১টি।
প্রভাষক (সংশ্লিষ্ট বিষয়): বাংলা ২৫টি, ইংরেজি ২০টি, অর্থনীতি ১৪টি, রাষ্ট্রবিজ্ঞান ৩৩টি, ইতিহাস ৭টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩০টি, দর্শন ৮টি, সমাজবিজ্ঞান ১০টি, সমাজকর্ম/ সমাজ কল্যাণ ৬টি, মনোবিজ্ঞান ৪টি, পদার্থবিজ্ঞান ১১টি, রসায়ন ১৫টি, গণিত ২৩টি, প্রাণিবিজ্ঞান ৬টি, উদ্ভিদবিজ্ঞান ৭টি, ভূগোল ও পরিবেশ ১২টি, পরিসংখ্যান ১৮টি, গার্হস্থ্য অর্থনীতি ২টি, ইসলাম শিক্ষা ৩৪টি, ব্যবস্থাপনা ৭টি, হিসাববিজ্ঞান ৭টি, কৃষিবিজ্ঞান ৪৪টি, মার্কেটিং ১৩টি, ফিন্যান্স ৪টি, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৫টি।
ইন্সট্রাক্টর (নন-টেক): বাংলা ২টি, ইংরেজি ৫টি, পদার্থবিজ্ঞান ২টি, রসায়ন ৪টি, গণিত ৪টি, ব্যবস্থাপনা ১টি।
প্রভাষকের (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-ফাজিল মাদ্রাসা): শূন্যপদ রয়েছে ১০৫টি, প্রভাষকের (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) শূন্যপদ রয়েছে ৩২৫টি, প্রভাষক আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজের শূন্যপদ রয়েছে ৩৫৬টি, প্রভাষকের (আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) শূন্যপদ রয়েছে ২২৬টি, প্রভাষকের (দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ) শূন্যপদ রয়েছে ৩১৩টি, প্রভাষক আল ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজের পদে শূন্যপদ রয়েছে ৩১৮টি, প্রভাষকের (আরবি ভাষা ও সাহিত্য) শূন্যপদ রয়েছে ২৮০টি।
প্রভাষক বাংলাদেশ স্টাডিজ বিষয়ের শূন্যপদ রয়েছে ৭২টি, প্রভাষকের (ইসলামি অর্থনীতি) শূন্যপদ রয়েছে ৩টি, প্রভাষক ইসলামি ব্যবসায় প্রশাসন বিষয়ে শূন্যপদ রয়েছে ২টি, প্রভাষকের (ইসলামি ব্যাংকিং ও ইনস্যুরেন্স) শূন্যপদ রয়েছে ২টি, প্রভাষক হাদিস বিষয়ের শূন্যপদ রয়েছে ২টি, প্রভাষকের (তাফসির) শূন্যপদ রয়েছে ২টি, প্রভাষকের (ফিকহ) শূন্যপদ রয়েছে ২০টি, প্রভাষকের (আদব) শূন্যপদ রয়েছে ৮টি।
ইন্সট্রাক্টর (টেক): প্রাণি চিকিৎসা ও উৎপাদন বিষয়ে শূন্যপদ রয়েছে ২টি, ইন্সট্রাক্টর (টেক) – কৃষি প্রকৌশল বিষয়ে শূন্যপদ রয়েছে ২টি, প্রভাষক ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস বিষয়ে শূন্যপদ রয়েছে ৪২টি। প্রভাষক কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, হিসাব বিজ্ঞান বিষয়ে শূন্যপদ রয়েছে ৮টি, প্রভাষকের (ফাইন্যান্সিয়াল প্র্যাকটিস) শূন্যপদ রয়েছে ৩টি, প্রভাষকের (ই-বিজনেস) শূন্যপদ রয়েছে ১টি, প্রভাষক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিষয়ে পদে শূন্যপদ রয়েছে ১৭টি।
প্রভাষকের (স্কালাচার): শূন্যপদ রয়েছে ২টি, প্রভাষক কমার্শিয়াল আর্ট অ্যান্ড কম্পিটার গ্রাফিক্স বিষয়ে শূন্যপদ রয়েছে ১টি, প্রভাষক শিল্পকলার ইতিহাস বিষয়ে শূন্যপদ রয়েছে ১টি, প্রভাষকের (ড্রইং এন্ড পেইন্টিং) শূন্যপদ রয়েছে ৩টি, প্রভাষক প্রিন্ট মেকিংয়ে শূন্যপদ রয়েছে ১টি, প্রভাষকের (ওরিয়েন্টাল আর্ট) শূন্যপদ রয়েছে ১টি, প্রভাষক আরবি (মাদরাসা) বিষয়ে শূন্যপদ রয়েছে ৩৯৮টি।
সহকারী শিক্ষকের (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান): শূন্যপদ রয়েছে ৭৩৪টি, সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান - মাদরাসায়) শূন্যপদ রয়েছে ৪ হাজার ১৪৯টি।
গ্রন্থাগার প্রভাষকের (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান): শূন্যপদ রয়েছে ৫টি, প্রভাষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে শূন্যপদ রয়েছে ১ হাজার ৪৫টি, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে শূন্যপদ রয়েছে ৬টি, প্রভাষক ফিন্যান্স, ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিষয়ে শূন্যপদ রয়েছে ৪টি।
মোট ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদ রয়েছে। তবে উল্লিখিত শূন্যপদের সংখ্যা চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে পারে।
কেএম