দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকারের নির্ধারিত তারিখে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শিক্ষা বোর্ডগুলোকে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি।