দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজতজয়ন্তী) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর ও টেনিস কোর্টে দিবসটি পালন করা হয়।
বুধবার (৮ জুলা্ই) সকালে প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বেলুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন।
এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে রজতজয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে ‘আলোচনা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
আলোচনা সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের গত ২৫ বছরের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এমএম/