দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষাব্যবস্থার চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের এইচএসসি লেভেলকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান মনে করা হয়।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবার শিক্ষা খাতে সবচেয়ে বড় বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখছে। বর্তমানে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকলেও পর্যায়ক্রমে তা ৫ শতাংশে উন্নীত করা হবে।
তিনি আরও বলেন, বিগত সময়ে প্রাথমিক ও গণশিক্ষায় চরম নৈরাজ্য চলেছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা পাস করতে পারছে না। এই শোচনীয় অবস্থা থেকে উত্তরণে কারিকুলাম, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ ও অবকাঠামো আমূল পরিবর্তনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কারিকুলাম অন্তর্ভুক্ত করা হবে। বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, সাংস্কৃতিক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে উন্মুক্ত ও সৃজনশীল চেতনা গড়ে তুলবে।
তিনি আশা প্রকাশ করেন, এই বাজেট জনগণবান্ধব এবং ক্রিয়েটিভ ইকোনমিসহ বিভিন্ন খাতে জাতীয় আয় বাড়াতে সহায়ক হবে।
এমএম/