দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই শিফটে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ইমেইলে পাঠানোর জন্য বলা হয়েছে।
সোমবার (৮ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সব অঞ্চলের উপপরিচালককে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে ২ মে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় ডাবল শিফট শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে তথ্য সংগ্রহ করে সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তের আলোকে সংযুক্ত ছক মোতাবেক তথ্য এক্সেল ফরম্যাটে নিকোশ ফন্টে সফটকপি এবং পিডিএফ কপি (চাহিত তথ্যের প্রমাণক অবশ্যই প্রতিষ্ঠানভিত্তিক পিডিএফ করে ই-মেইলে এবং ডাকযোগে পাঠাতে হবে) সংগ্রহ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে [email protected] ই-মেইলে পাঠানোর জন্য বলা হলো।
যেসব তথ্য পাঠাতে হবে- জেলার নাম, উপজেলার নাম, ডাবল শিফট সংক্রান্ত তথ্য ছক, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, ডাবল শিফট অনুমোদনকারী কর্তৃপক্ষ (মন্ত্রণালয়/শিক্ষা বোর্ড), উভয় শিফটের এমপিও কোড থাকলে তা লিখুন (প্রভাতি, দিবা), মন্তব্য।
কেএম