দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই থেকে শিক্ষকদের বাড়িভাড়া বাড়ছে এটা গত বছরের মীমাংসিত বিষয়। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংশয়ের বিষয়টি ছড়ানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই। কারণ এর জিও গত বছরই জারি হয়েছে। স্বাভাবিকভাবেই জুলাই থেকে তাদের বাড়ি ভাড়া বাড়ছে।
টানা আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছিলো সরকার। সে অনুযায়ী গত বছরই প্রথম ধাপে সাড়ে ৭ শতাংশ বাস্তবায়ন হয়। চলতি বছরের জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরো সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি হচ্ছে। ফলে জুলাই থেকে শিক্ষকরা বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ পাবেন। এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ইতোমধ্যে সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানোর সরকারি আদেশ জারি করা হয়েছে।
রোববার (৭ জুন) অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাড়িভাড়া বৃদ্ধির সরকারি আদেশ গত বছরই জারি করা হয়েছে। ঠিক সময়ে বাড়ি ভাড়ার বর্ধিত অংশ শিক্ষকরা পাবেন। এটা নিয়ে সংশয়ের কী আছে যেখানে জিও জারি করা আছে?
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, জুলাই থেকে শিক্ষকদের বাড়িভাড়া বাড়ছে এটা গত বছরের মীমাংসিত বিষয়। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংশয়ের বিষয়টি ছড়ানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই। কারণ এর জিও গত বছরই জারি হয়েছে। স্বাভাবিকভাবেই জুলাই থেকে তাদের বাড়ি ভাড়া বাড়ছে।
সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির সেই চিঠিতে বলা হয়েছিলো, এ বিষয়ে অর্থ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত চিঠির মাধ্যমে বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিচের শর্ত পরিপালন সাপেক্ষে ২০২৫ খ্রিষ্টাব্দে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে এই ৭ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত আরো ৭ দশমিক ৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেয়ার সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
শর্তগুলো- পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে। এমপিওভুক্ত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’, 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২০২০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর পর্যন্ত সংশোধিত)' এবং সরকারি কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্ত পালন করতে হবে। বর্ণিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক, কর্মচারীরা কোন বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা দেয়ার ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে, এবং এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এই অনিয়মের জন্য দায়ী থাকবেন।
এমন পরিস্থিতিতে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০২৫ খ্রিষ্টাব্দের ১ নভেম্বর থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হারে 'বাড়ি ভাড়া ভাতা' প্রাপ্য হবেন বলে নির্দেশক্রমে অবহিত করা হলো।
কেএম