দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২৩ দিন আগে গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি যোগদানও করেছিলেন। কিন্তু ২৩ দিনের মাথায় তাঁকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টিতে নতুন উপাচার্য হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন তাঁর নামও মো. আমির হোসেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক।
শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
একই দিনে আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের অনুমতি দেওয়ার কথা জানানো হয়।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন আনা শুরু হয়। তারই ধারাবাহিকতায় গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন এনেছিল সরকার। এসব বিশ্ববিদ্যালয়ে এত দিন ধরে উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপকদের অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয় সরকার। যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁরা প্রায় সবাই অন্তর্বর্তী সরকারের আমলে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
এমএম