দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের সাবজেক্ট চয়েসের ফলাফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে নির্ধারিত ৫ হাজার টাকা ভর্তি ফি পরিশোধ করতে হবে।
এছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার সময় আবেদনকারীর জিএসটি রোল নম্বর উল্লেখ করতে হবে।
ওয়েবসাইট সূত্রে আরও জানা যায়, প্রথম মেরিট লিস্টে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মনোনীত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে পরবর্তীতে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। একইভাবে, প্রাথমিক ভর্তি বাতিল করলেও পরবর্তীতে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না শিক্ষার্থী।
এদিকে, মাইগ্রেশন প্রক্রিয়া চালু থাকাকালে কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বিভাগে ভর্তি স্থায়ী (স্টপ মাইগ্রেশন) করলে পুনরায় স্বয়ংক্রিয় মাইগ্রেশনের সুযোগ পাবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং অনলাইন ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
/অ