• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসির পাশে ইউএন উইমেন

দেশ টিভি ডেস্ক
  ০৪ জুন ২০২৬, ১৭:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে নতুন কার্যক্রম গ্রহণের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠান দুটি দেশের পাঁচটি নির্বাচিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নসহ বেশ কিছু অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম গ্রহণ করবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (০৪ জুন ) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সঙ্গে ইউএন উইমেন বাংলাদেশ-এর দুই সদস্যের প্রতিনিধি দলের এক সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউএন উইমেন বাংলাদেশ-এর প্রোগ্রাম এনালিস্ট শ্রবণা দত্ত এবং তোসিবা কাশেম। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন উপস্থিত ছিলেন।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত বাংলাদেশের জনপরিসর, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন” প্রকল্পের আওতায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে চলতি বছরের জুন মাসের শেষ দিকে অথবা জুলাই মাসের শুরুতে ইউজিসি ও ইউএন উইমেন বাংলাদেশ-এর মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য একটি কার্যকরী ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। একই সঙ্গে কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনার জন্য ত্রৈমাসিক সভা আয়োজন করা হবে।

সভায় ইউএন উইমেন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের সদস্যরা জানান, প্রকল্পের সামগ্রিক বেসলাইন স্টাডি পরিচালনার দায়িত্ব ইউএন উইমেন গ্রহণ করবে। এ লক্ষ্যে একটি গবেষণা প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। জুলাই-আগস্ট ২০২৬ সময়ের মধ্যে তথ্য সংগ্রহ সম্পন্ন হওয়ার পর বেসলাইন তথ্য যাচাই ও চূড়ান্তকরণের কাজ করা হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়সমূহ এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের নির্দেশনা অথবা প্রাসঙ্গিক নতুন আইন বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি অনলাইন টুল উন্নয়ন এবং জেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কারিগরি সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন

আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষা খাতের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে ইউজিসি নারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সহায়ক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে ইউএন উইমেন বাংলাদেশ-এর উদ্যোগকে তিনি সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর ও অর্থবহভাবে বাস্তবায়ন করতে হবে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে গৃহীত কার্যক্রম বাস্তবায়নে ইউজিসি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।

এমএম/

  • ইউএন উইমেন
  • ইউজিসি
এ সম্পর্কিত আরও খবর
ইউজিসির অনুমোদন ব্যতীত সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ
ইউজিসির অনুমোদন ব্যতীত সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ
ঢাবির ভিসি হলেন ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
ঢাবির ভিসি হলেন ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের পদত্যাগ
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের পদত্যাগ
ইউজিসিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগে দুদকে আবেদন
ইউজিসিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগে দুদকে আবেদন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।