দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোয়ারারা এবং সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এ কমিটির অনুমোদন প্রদান করেন।
যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে সেগুলো হল- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক করা হয়েছে, এহসানুল হক ফেরদৌস, সিনিঃ যুগ্ম আহবায়ক তোফায়েল হোসেন, সদস্য সচিব নাঈম আহমেদ নয়নকে। প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান মিয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, সাংগঠনিক সম্পাদক ইফরাত হক। ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ছাত্রদলের আহবায়ক সাখাওয়াত ইবনে আলী, সিনিঃ যুগ্ম আহবায়ক তালহা তানজীম, সদস্য সচিব শাকিক এ আরেফিন। আনোয়ার খান মর্ডান ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক চৌধুরী মেহেদী হাসান, সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ আরমান গাজী, সদস্য সচিব আবু নাঈম বাপ্পি।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং সাংগঠনিক কার্যক্রম প্রতিটি ক্যাম্পাস পর্যায়ে সম্প্রসারণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
কেএম/এমএম