দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাদির এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাহবুব হাসান।
শনিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংগঠনটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন প্রথম আলোর সাজিদ হোসেন ও দৈনিক জনকণ্ঠের লুবনা শারমিন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ টিভির সাজিদুর রহমান সাজিদ। কোষাধ্যক্ষ হয়েছেন খবরের কাগজ ও বাহান্ন নিউজের শাকিবুল হাসান।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক সংবাদের জাহিদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক উত্তরা প্রতিদিনের মো. মাঈনুল ইসলাম রাজু, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের প্রান্ত কুমার দাশ এবং আইটি ও ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক স্পটলাইটের ঐশ্বর্য বিশ্বাস। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সকালের সময়ের রাফি উজ্জামান।
নবনির্বাচিত কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিদায়ি কমিটির সভাপতি ইরফান তামিম (যুগান্তর) এবং সহ-সভাপতি অর্পণ ধর (সমকাল)।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, আগামীর সময়ের রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, সাবেক সভাপতি সুজন আলী ও নোমান ইমতিয়াজ এবং বিদায়ি কমিটির উপদেষ্টা আসিফ আজাদ সিয়াম।
উল্লেখ, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত রাবিসাস দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
জে আই