দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। মূলত বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির জটিলতায় যাতে শিক্ষার্থীরা আটকে না যান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। অনেক শিক্ষার্থী শুধু ব্যাংক সলভেন্সির অভাবে বিদেশে পড়তে যেতে পারেন না, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।
এমএস/