• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

‘কারিগরি শিক্ষা: ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয়’ সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৬:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কারিগরি শিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্পখাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও টেকসই সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেন, সময়োপযোগী কারিগরি শিক্ষা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সহযোগিতা এখন আর বিকল্প নয়, বরং এটি একটি অপরিহার্য শর্ত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গাজীপুরের ব্র্যাক সিডিএম অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘কারিগরি শিক্ষা: ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এক্সেলেরেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনোমকিক ট্রান্সফরমেশন (এসসেট) প্রকল্পের সহযোগিতায় সেমিনারটির আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মোঃ আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব— শোয়াইব আহমাদ খান (কারিগরি অনুবিভাগ), সামসুর রহমান খান (উন্নয়ন অনুবিভাগ) ও মিজ রেহানা ইয়াছমিন (প্রশাসন ও অর্থ)।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রকৌশলী মীর জাহিদ হাসান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম প্রবন্ধে ‘ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআই প্রকল্পের টিভিইটি স্পেশালিস্ট ড. মো. নুরুল ইসলাম।

দ্বিতীয় প্রবন্ধে ‘ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে ইন্ডাস্ট্রির ভূমিকা’ বিষয়ে শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন সিরামিক ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইরফান আহমেদ।

সেমিনারের প্রধান অতিথি তার বক্তব্যে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানভিত্তিক করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং এ ক্ষেত্রে শিল্পখাতের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদারের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে নীতিগত উদ্যোগের পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ ধরনের সেমিনার পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, কারিগরি শিক্ষার পাঠ্যক্রম, প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থায় শিল্পখাতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে উঠবে। এতে শিল্পখাতও প্রয়োজনীয় মানবসম্পদ পাবে।

সেমিনারে শিল্পকারখানার মালিক, উদ্যোক্তা, শিল্পখাতের প্রতিনিধি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও বিশেষজ্ঞসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।

এবি/

  • ব্র্যাক
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বাড়াতে ব্র্যাকের প্রশিক্ষণ
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বাড়াতে ব্র্যাকের প্রশিক্ষণ
বাংলাদেশে ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অর্থায়ন সুবিধা দিলো ব্র্যাক ব্যাংক
বাংলাদেশে ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অর্থায়ন সুবিধা দিলো ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষক-গবেষককে সম্মাননা
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষক-গবেষককে সম্মাননা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X