• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

চাঁদাবাজির অভিযোগ তুলে মবের চেষ্টা করছেন ডাকসু নেতারা: ছাত্রদল

দেশ টিভি ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৪:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির ভুয়া অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা ক্যাম্পাসে মব তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে শাখা ছাত্রদল। এছাড়া ক্যাম্পাসের ক্ষুদ্র ও ভাসমান দোকানে ডাকসু প্রতিনিধি ও কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংগঠনটি বলছে, কতিপয় বিতর্কিত ডাকসু প্রতিনিধি চাঁদাবাজির সিন্ডিকেট সৃষ্টিতে জড়িত। এ সিন্ডিকেটের বাইরের দোকান উচ্ছেদের একাধিক অভিযোগ বিভিন্ন সময়ে উত্থাপিত হয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে জড়িয়ে চাঁদাবাজির ভুয়া অভিযোগ তুলে ক্যাম্পাসে সহিংস মব তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের কাছে এ অভিযোগ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাদের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, বিগত সেপ্টেম্বর মাসে বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের প্রতক্ষ্য ও পরোক্ষ সহযোগিতায় গড়ে ওঠা অসংখ্য ক্ষুদ্র ও ভাসমান দোকানকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে ক্ষুদ্র ব্যবসায়ী ও সংশিস্নষ্ট শিক্ষার্থীগণের পক্ষ থেকে কতিপয় বিতর্কিত ডাকসু প্রতিনিধি কর্তৃক প্রশাসনের কিছু কর্মকর্তা/কর্মচারীর যোগসাজশে চাঁদাবাজির সিন্ডিকেট সৃষ্টি করা এবং উক্ত সিন্ডিকেটের বাইরের সকল দোকানকে ভাঙচুর ও উচ্ছেদের একাধিক অভিযোগ বিভিন্ন সময়ে উত্থাপিত হয়েছে।

যা সামনে আসলে তার বিপরীতে এসকল বিতর্কিত ডাকসু প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে জড়িয়ে চাঁদাবাজির ভুয়া অভিযোগ তুলে ক্যাম্পাসে সহিংস মব তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পরিলক্ষিত হয়েছে।

এতে আরও বলা হয়, ৫ আগস্টের পর থেকে আজ অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন নেতাকর্মীর নামে এ ধরনের কোন অভিযোগ আনার নৈতিক অবস্থান না থাকলেও গত রাতে প্রায় দেড় মাস পূর্বে গৃহীত সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের একটি ভিডিওকে কাটছাট করে অনলাইনে ছড়িয়ে এরকম ঘৃণ্য অপবাদ দিয়ে মব সৃষ্টি করার অপচেষ্টা করা হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

অভিযোগের প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন চেয়ে দুই দফা দাবি জানায় ছাত্রদল। সেগুলো হল-

১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকানপাট পরিচালনার নিয়ম-নীতির বিষয়ে স্পষ্ট বার্তা প্রদান করতে হবে ও তা যথাযথভাবে প্রচার করার ব্যবস্থা নিতে হবে;

২. উত্থাপিত অভিযোগ অনুসারে চাঁদাবাজি এবং দোকান ভাঙচুর ও উচ্ছেদের সিন্ডিকেট সৃষ্টির সাথে বিতর্কিত ডাকসু প্রতিনিধিগণ কিংবা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ছাত্রদল হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, দাবিগুলোর প্রেক্ষিতে আজ রাত ৮টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন না করলে অভিযুক্ত বিতর্কিত ডাকসু প্রতিনিধিগণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবি/

  • ডাকসু
  • ছাত্রদল
এ সম্পর্কিত আরও খবর
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
চলন্ত ট্রেনে সন্তান প্রসব,ছাত্রদল নেতা-পুলিশ-ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে রক্ষা মা-শিশুর
চলন্ত ট্রেনে সন্তান প্রসব,ছাত্রদল নেতা-পুলিশ-ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে রক্ষা মা-শিশুর
জবি ছাত্রদলের নতুন নেতৃত্বের আলোচনায় সুমন-রুমি-রবিউল
জবি ছাত্রদলের নতুন নেতৃত্বের আলোচনায় সুমন-রুমি-রবিউল
ছাত্রদল নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি
ছাত্রদল নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।