দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত পরিসরে চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
কাওছার আহমেদ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে আগামী শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সংক্ষিপ্ত পরিসরে চলবে চলমান লাগাতার অবস্থান কর্মসূচি।
এ সময় বিটিএর ৬০ জন কেন্দ্রীয় নেতা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে সাধারণ শিক্ষকদের আগামী শুক্রবার দুপুর দুইটার পর থেকে ফের অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা টানা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আসছেন।
জেডএ