দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান সিসিটিভি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৭ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের আগেই ভোটকেন্দ্রগুলো ভোটারদের চলাচলের উপযোগী করে প্রস্তুত করতে হবে এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করতে হবে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে।
ভোটকেন্দ্রে বিদ্যমান সিসিটিভি সংযোগ সচল রাখতে হবে। যেসব কেন্দ্রে সিসিটিভি নেই, সেখানে অন্তত ভোটের দিনের জন্য সিসিটিভি স্থাপনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে বলা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ভোটিং ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে, বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলোতে।
উল্লেখ্য, ইসির তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
আরএ