দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্পে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় আগামীকাল (রোববার) সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
শিক্ষার্থীদের উদ্বেগ ও পরামর্শ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছানোর পর একটি সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদও বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
ডাকসুর জিএস বলেন, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসবে।
জে আই