দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত (ডাকসুর) স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফির বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় অজ্ঞাত হামলাকারী সন্ত্রাসীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে বলে জানিয়েছেন উম্মা উসওয়াতুন রাফির ভাই খন্দকার জুলকারনাইন রাদ।
তিনি বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।
আরএ