দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই কলেজগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা, দ্রুত ফল প্রকাশ ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদানের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের অপারেশন ম্যানুয়েলও অনুমোদন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৩ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতির অংশ হিসেবে ইউজিসি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া তৈরি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠায়। পরে তা ওয়েবসাইটে প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনের মতামত নেওয়া হয়। পাঁচ হাজারের বেশি মতামত পাওয়ার পর খসড়াটি আইনগত ও বাস্তবিক দিক বিবেচনায় পুনর্মূল্যায়ন করা হচ্ছে।
মন্ত্রণালয় জানায়, অধ্যাদেশসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগলেও শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত না হয় সে বিষয়ে তারা সচেতন। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় চালুর আগে পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কাজ পরিচালনায় একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগকে উচ্চশিক্ষার মানোন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করে গুজব বা ব্যক্তিগত ধারণা ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে।
এমএস/