দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি আবেদনের জন্য জিপিএ শর্ত কমানো হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, নতুন নিয়ম অনুযায়ী মেডিকেল কলেজে ভর্তি আবেদন করতে হলে শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি মিলিয়ে সর্বনিম্ন মোট জিপিএ-৮.৫ অর্জন করতে হবে। পাশাপাশি, এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ-৪ থাকতে হবে এবং জীববিজ্ঞান বিষয়ের ন্যূনতম জিপিএ-৩.৫ অর্জন করতে হবে।
গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য মেডিকেল ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ এবং পৃথকভাবে জিপিএ-৪.৫ থাকার শর্ত ছিল।
এদিকে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনগ্রহণ শুরু হবে নভেম্বর মাসে।
জে আই