দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন বিল সাবমিটের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক প্রোগ্রামার জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা নতুন লিংক apps.emis.gov.bd-এ প্রবেশ করে আগের নিয়মেই বেতন বিল সাবমিট করতে পারবেন। আগামীকাল সোমবার পর্যন্ত এ লিংকে বিল জমা দেওয়া যাবে।
মাউশি জানায়, কারিগরি উন্নয়নের জন্য ইএমআইএস সেলের মূল সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ কারণে ইএফটির মাধ্যমে বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংকটি চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানপ্রধানরা এই নতুন লিংক ব্যবহার করে স্বাভাবিক নিয়মে বিল সাবমিট করতে পারবেন বলে জানানো হয়েছে। মাউশির আশা, আগামীকাল সোমবারের মধ্যেই মূল সার্ভার পুনরায় সচল করা সম্ভব হবে।
এমএস/