দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আজিজুল হক এক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন। ১২ সেপ্টেম্বর হলের দোকানে টেস্টিং সল্ট পাওয়ার অভিযোগে তিনি এ ব্যবস্থা নেন।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, ছাত্রনেতাদের এমন এখতিয়ার নেই।
প্রথমে দোকানদার অভিযোগ অস্বীকার করলেও পরে খাবারে টেস্টিং সল্ট মেশানোর কথা স্বীকার করেন। পরে ভিপির পক্ষ থেকে তাঁর সঙ্গে লিখিত চুক্তি হয়। সেখানে উল্লেখ ছিল—তিন দিনের মধ্যে জরিমানা না দিলে দোকানের চুক্তি বাতিলের
সুপারিশ করা হবে।
ভিপি আজিজুল হক বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই আমি এই পদক্ষেপ নিয়েছি।’
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘জরিমানা করার এখতিয়ার ছাত্রনেতাদের নেই। এ ধরনের সিদ্ধান্ত হলে অবশ্যই হল প্রশাসনের মাধ্যমে করতে হবে।’
এমএস/