দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ সময় বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচাল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘গ্রীন ভিউ পরিবহন’ নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন চিকিৎসক। দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। পরে বিকেল ৩টার দিক সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বেপরোয়া গতির কারণেই ঘটেছে এমন ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে থানা পুলিশ।
আরএ