দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৩ ঘণ্টায় মোট ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৭টি হলের গণনা এখনো চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, আজ সন্ধ্যা নাগাদ জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় ভোট গণনা শুরু হয়।
৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে জাকসুর নতুন নেতৃত্ব বেছে নিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। অন্যদিকে, হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন প্রার্থী।
এর আগে, গতকাল বৃহস্পতিবার জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলের প্রার্থীরা। এই চার প্যানেল হলো ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোটে কারচুপিসহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা।
উল্লেখ্য, জাকসুর প্রথম নির্বাচন হয় ১৯৭২ সালে। সবশেষ নবম জাকসু নির্বাচন হয় ১৯৯২ সালের ৬ জুলাই।
আরএ