দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী জুলাইয়ের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্বি। স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, সানজিদা আহমেদ তন্বি ভোট পেয়েছেন ১১ হাজার ৭৭৭টি।
ফলাফল ঘোষণার পর ফেসবুকে প্রতিক্রিয়ায জানিয়েছেন সানজিদা তন্বি। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ... নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছো/করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা ভোট দিয়েছেন, আমার ওপর আস্থা রেখেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেও আগ্রহী আমি। আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন।’

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন তন্বি। নিজের প্রার্থিতা ঘোষণার পর তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ (বাগছাস) ছয়টি সংগঠন। এজন্য সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।