দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহন সংকট নিরসসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন সাত শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচে শুরু হয় তাদের অনশন কর্মসূচি।
দিনগত রাত ১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের পাশে মশারি টাঙিয়ে রাত কাটান। এর আগে তিনি অনশনকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং এক সপ্তাহের মধ্যেই অগ্রগতি দৃশ্যমান হবে। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনের ৩৭তম দিনে অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মন্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়াজ ও আইন বিভাগের শওকত ওসমান স্বাক্ষর।
শিক্ষার্থীরা জানান, ইউজিসিকে বারবার আহ্বান জানালেও কোনো সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে তারা আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচিতে বসেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। উন্নয়ন কার্যক্রম চলমান এবং জমি অধিগ্রহণের প্রক্রিয়াও এগোচ্ছে। আস্থার সংকটের কারণেই শিক্ষার্থীরা অনশন পর্যন্ত গড়িয়েছে।
জে আই/ আরএ