দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি পাঁচ নির্দেশনা মেনে রোববার (৯ জুলাই) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নির্দেশনায় বলা হয়, এডিস মশার বংশবিস্তার রোধে প্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে। প্রতিষ্ঠানের ফুলের টব নিয়মিত পরিষ্কার করা ও যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে। এছাড়া উপস্থিত শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে প্রতিদিন শিক্ষার্থীদের জানাতে হবে।
আদেশটি সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে আগামীকাল ফের খুলছে।