দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এইচএসসি-৯৬ ব্যাচের প্রথম দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কলেজটির ক্যাম্পাসে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে আয়োজিত নির্বাচনে সভাপতি পদে ডা. মো. আশরাফুল হাসান মানিক ২৩০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. ওয়াহিদ আলম ২২৫ ভোট পেয়ে বিজয়ী হন।
এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মো. কামাল হোসেন তালুকদার জীবন পেয়েছেন ১১ ভোট (সভাপতি পদপ্রার্থী) এবং শাহ ফজলে রাব্বি পেয়েছেন ১৬ ভোট (সাধারণ সম্পাদক পদপ্রার্থী)। মোট ৩৬৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ২৪৭ জন। গত ৩০ মে দিবাগত রাত ১২টা থেকে অনলাইনে ভোটগ্রহণ শুরু হলেও অফলাইনে ভোটগ্রহণ শুরু হয় পরদিন সকাল সাড়ে ১১টা থেকে। ভোটগ্রহণ চলে ৩১ মে দুপুর ৩টা পর্যন্ত।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোক্তাফি মাহমুদ শাহ পয়েল ও আকবর বিশ্বাস এবং পোলিং অফিসার হিসেবে ছিলেন মনিরুল ইসলাম মহিন ও আনিসুর রহমান মুন্না।
বন্ধুত্বের দীর্ঘদিনের বন্ধনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবার নির্বাচনে অংশ নেন মানিক-তুলিত প্যানেল। যাদের মূল স্লোগান ছিল ‘দলমত নির্বিশেষে; বন্ধুত্ব সর্বশীর্ষে’। বন্ধুত্ব, সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে গড়া মানিক-তুলিত প্যানেলের ইশতেহারে উঠে এসেছে সংগঠনের গঠনতন্ত্র, ওয়েবসাইট, হালনাগাদ ডাটাবেজ, কল্যাণ তহবিল, ব্লাড ব্যাংক, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি ও নানাবিধ সাংস্কৃতিক কার্যক্রমের প্রতিশ্রুতি। এছাড়াও থাকবে গ্র্যান্ড রিইউনিয়ন, ঈদ-ইফতার মিলনমেলা, জাতীয় দিবস উদযাপন এবং নিয়মিত সভা ও প্রতিবেদন প্রকাশ। স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক নেতৃত্বের প্রতিশ্রুতি নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি ডা. মো. আশরাফুল হাসান মানিক এবং সাধারণ সম্পাদক মো. ওয়াহিদ আলম।
উল্লেখ্য, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। উপমহাদেশের গর্ব এই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়েও পাঠদান করে আসছে।
/অ