• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  ০১ জুন ২০২৫, ১৮:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাই শিশুদের মানসিক বিকাশে শুধু পড়াশোনা নয় পরিবেশও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১ জুন) উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ (১ম সংশোধিত) প্রকল্প’-এর আওতায় পাঁচটি নতুন স্কুল ভবনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার বাইরে পরবর্তীতে দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিশুরা শুধু বই পড়ে শিখে না স্কুলের সামগ্রিক কার্যক্রম দেখেও শিখে। এ সময় দৃষ্টিনন্দন স্কুল করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিতেও সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষার সুন্দর পরিবেশ, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও শিশুর মানসিক বিকাশ ঘটানোর লক্ষে উক্ত প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ সুবিধাসহ ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করে।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিশুর মানসিক বিকাশ, শতভাগ ভর্তি নিশ্চিত ও সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষে ঢাকা মহানগরীতে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এতে শিশুরা সুন্দর ও আধুনিক পরিবেশে শিক্ষাগ্রহণ করতে পারে। ঢাকার বাইরে পরবর্তীতে দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে।

তিনি বলেন, শিশুরা শুধু বই পড়ে শিখে না স্কুলের সামগ্রিক কার্যক্রম দেখে শিখে। সবচেয়ে বেশি শিখে অভিভাবকদের থেকে। কারণ শিশুরা অভিভাবকদের সঙ্গে বেশি সময় ব্যয় করে। দৃষ্টিনন্দন স্কুল করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা খুব প্রয়োজন।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, আজকের শিশুরাই আগামীতে দেশ পরিচালনা করবে। এক সময় প্রাথমিক বিদ্যালয়ই সেরা প্রতিষ্ঠান ছিল। এখনও তা ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া বলেন, আমরা মানসম্মত টেকসই দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করতে বদ্ধ পরিকর। তবে দৃষ্টিনন্দন ভবনের পাশপাশি শিক্ষা ব‍্যবস্থায়ও উন্নয়ন ঘটাতে হবে। নতুন আধুনিক এমন অবকাঠামো প্রাথমিক শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ছোহরাব আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (শিক্ষা) মো. মাহাবুব আলম, উপপ্রকল্প পরিচালক এস এম মোর্শেদ বিপুল, ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলী মো. বাচ্চু মিয়া, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (শিক্ষা) মোহা. কবির উদ্দীন শাহ্। এছাড়াও এলজিইডি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় বর্তমানে ১৫৬টি আধুনিক ও দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান রয়েছে। আজ উদ্বোধন হওয়া পাঁচটি বিদ্যালয় হলো- আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াক-আপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর, সুত্রাপুর কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঁচটি বিদ্যালয়ে মোট কক্ষ সংখ্যা রয়েছে ৭৪টি, ওয়াস ব্লক রয়েছে ২৯টি।

আরএ

  • শিক্ষা
  • প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
এ সম্পর্কিত আরও খবর
শনিবারেও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
শনিবারেও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার
বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার
শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি: অতিরিক্ত ক্লাস নিয়ে যা জানা গেল
শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি: অতিরিক্ত ক্লাস নিয়ে যা জানা গেল
শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দেশনা
শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।