দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৮ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয়। পরিবর্তিত নামগুলো মূলত সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এসব নাম পরিবর্তন করা হয়েছে।
এর আগে আরও স্কুল-কলেজ থেকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে।
আরএ