দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে জুলাই শহীদ ফারহান ফাইয়াজের নামে।
রোববার (১৮ মে) মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী এগারোটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো।
নাম পরিবর্তিত বিদ্যালয়গুলোর মধ্যে জামালপুরের ‘শাহিনুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে ‘কাজির আখ সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘অধ্যাপক আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘আনিছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে যথাক্রমে ‘তারারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘সোনাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে পরিচিত হবে।
‘আতামারী ফাতেমা মির্জা রওশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে ‘আতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘খোর্দ্দ জোনাইল সমসাদ আরা বুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে ‘খোর্দ্দ জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘রুকনাই বদরুল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ পরিবর্তিত নাম ‘রুকনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।
মুন্সীগঞ্জের ‘আলহাজ সেলিম আহম্মেদ ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে ‘কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং শ্রীনগরের ‘জশুরগাঁও আভা রানী ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে ‘জশুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে পরিচিত হবে।
নারায়ণগঞ্জের ‘সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘চিকনিসার সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে যথাক্রমে ‘প্রাণী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘চিকনিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।
একই জেলার ‘বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নতুন নামকরণ করা হয়েছে জুলাই ‘শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
আরএ