দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’ এই স্লোগান নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা কর্মসূচি পালনের পর এবার কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ মে) ববিতে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে পাঠদান বন্ধসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা।
এর আগে (১১ মে) শিক্ষার্থীরা তাদের দাবি উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগের শিক্ষকদের কাছে চিঠি প্রদান ও রাতে মহাসড়কে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের চেয়ারম্যানসহ সকল শিক্ষকদের কাছে খোলা চিঠি দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
শাটডাউন কর্মসূচি উপলক্ষে রোববার সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিল করা হয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, শাটডাউন কর্মসূচি ঘোষণা দিলেও সেমিস্টার ফাইনাল পরীক্ষা, পরিবহন সেবা, লাইব্রেরি ও মেডিকেলসহ অন্যান্য জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে। অব্যাহত থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের শাটডাউন।
শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা ব্যতীত সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন আন্দোলনের কারণে আমাদের আর পেছনে ফিরে যাওয়ার ন্যুনতম জায়গা নেই।
তাই দাবি আদায়ের এই আপসহীন লড়াইয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা আজ ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা করেছি।
আন্দোলনকারী সুজয় শুভ বলেন, দীর্ঘদিন ধরে আমরা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছি। উপাচার্য যদি অতিসত্বর পদত্যাগ না করেন, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি ও উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরিমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি।
উল্লেখ্য, চলমান কর্মসূচিতে ক্যাম্পাসে ও মহাসড়কে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ, ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি, উপাচার্যের বাসভবনে তালা, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি করা হলেও উপাচার্য পদত্যাগ না করেও তিনি এখনও রয়েছে।
আরএ