দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আহাদ মারা গেছেন। রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের এই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাশরিক হাসান।
তিনি জানান, নিহত আহাদের বাড়ি চট্টগ্রাম জেলায়।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সূত্রাপুর এলাকায় নিজ ভাড়া মেসে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বিষয়টি টের পেয়ে মেসের বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যান।
পরে সেখান থেকে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।
এদিকে তার শিক্ষক ও সহপাঠীরা জানান, আহাদ দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না।
/অ