দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী কয়েকদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা) অধ্যাপক এম আমিনুল ইসলাম।
তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে সরকার। দেশে-বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য, সুপরিচিত, মেধাবী ও দক্ষতাসম্পন্ন লোকদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করা হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধিসহ অন্যান্য সব সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার।
এর আগে মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ের সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘মঞ্জুরি’ শব্দটা বাদ দিয়ে ‘ইউনিভার্সিটি কমিশন’ হবে। এটি নিয়ে অনেক বড় কাজ হবে। বিশ্ববিদ্যালয় কমিশন তৃতীয় পর্যায়ের শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং গবেষণা কাজ সম্প্রসারণে কাজ করবে।”
ওই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী আমিনুল ইসলাম বলেন, “বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধিসহ অন্যান্য সব সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার।
“শিক্ষার্থীদের মধ্যে প্রথম হওয়ার প্রবণতা জাগ্রত করতে হবে। প্রত্যেক শিক্ষাথীর ভিশন থাকতে হবে প্রথম হওয়া। দ্বিতীয় হওয়ার চিন্তাভাবনা শিক্ষাথীদের মন থেকে মুছে ফেলতে হবে। কারণ শিক্ষার্থীদের টপার হওয়ার মতো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, খেলার মাঠ, বিভিন্ন কনভেনশন, পঞ্চাশটির অধিক ক্লাব, মেধা ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকমণ্ডলী রয়েছে এই ইউনিভার্সিটিতে।”
এফএইচ/