• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

কুবিতে প্রথমবারের মতো ক্যারিয়ার সামিট

কুমিল্লা প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ও আইটি সোসাইটির যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার সামিট-২০২৪’।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে হাসিন মাহতাব মাহিন ও হুরে জান্নাত অর্নার সঞ্চালনায় অতিথিদের বরণের মাধ্যমে সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়।

মধ্যাহ্ন বিরতির ফলে অনুষ্ঠানটি দুইটি ধাপে সম্পন্ন হয়। শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে প্রথম ধাপের শুরুতে বক্তব্য রাখেন গানচিল মিউজিক ও এএসআইএক্স’র প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল। শুরুতেই তিনি ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গানের মধ্যে দিয়ে তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের বিষয় ছিল মানসিক দক্ষতা। লক্ষ্য অর্জনে কী কী মানসিক বাধা আসতে পারে এবং কীভাবে বাধা অতিক্রম করে লক্ষ্য অর্জন করা যায় তা তিনি বক্তব্যে তুলে ধরেন। সকল সন্দেহ পেছনে ফেলে ‘আমি পারবো’ এই মনোবল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন সংগ্রাম ও চড়াই-উতরাইয়ের ফলে কিভাবে আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন সেই গল্প ব্যক্ত করেছেন। এছাড়া জীবনের সকল প্রতিবন্ধকতা দূর করে পরিশ্রম, অসীম ইচ্ছা ও অধ্যবসায়ের মাধ্যমেই যে সফলতার শীর্ষে পৌঁছানো যায় এই ধরনের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

বিক্রয় ও বিপণন শাখার প্রধান সুরায়া সিদ্দিকা নিজের গল্পে ও আড্ডায় চাইলে নারীরাও যে সফল উদ্যোক্তা হতে পারে সেই উদাহরণ দিয়েছেন। এছাড়া তিনি ‘সাবেরা আপার’ এক গল্পের মাধ্যমে বুঝিয়েছেন কিভাবে অন্যের গল্প বলে নিজের প্রোডাক্টসের মার্কেটিং করা সম্ভব এবং সেটি ফলপ্রসূ করা সম্ভব।

গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ দর্শকদের দিকনির্দেশনা দিয়েছেন কিভাবে লিডারশিপ গুণাবলী নিজের মধ্যে আনা যায়। তিনি আরও বলেন, পৃথিবীর কোনো মানুষ শতভাগ খারাপ অথবা শতভাগ ভালো না। তাই আমরা যদি কারো অন্ধ ভক্ত হয়ে যাই, তখন শুধু তার ভালো দিকগুলোই আমাদের চোখে পড়বে। কিন্তু আমাদের উচিত তার কাছ থেকে ভালো আইডিয়াগুলো নিয়ে সেগুলোর ওপর কাজ করা। তাই কাউকে ইনডিভিজুয়াল গুরু না মেনে যার যে কোয়ালিটি আছে সেগুলো একত্রিত করে ফলপ্রসূ করাই লিডারশিপের কাজ।

এছাড়া কিরনের প্রধান অপারেটিং কর্মকর্তা উপস্থিত থাকতে না পারায় শিক্ষার্থীদের উদ্দেশে ১০ মিনিটের এক ভিডিও বার্তা দেন। ভিডিও বার্তায় বিভিন্ন দিকনির্দেশনা প্রধানসহ দর্শকের মাঝে দুইটি প্রশ্ন প্রদান করেন। এমনকি দুইজন সঠিক উত্তরদাতাকে পুরস্কারও প্রদান করা হয়।

প্রধান আয়োজক ও স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি মো. মুজাহিদিল ইসলাম চৌধুরী বলেন, আজকের আয়োজন নিয়ে তিনি যেমন সন্তুষ্ট, তেমনি উপস্থিত সকল অতিথি এবং শ্রোতারাও সন্তুষ্ট। তিনি আরও বলেন, ‘ক্যারিয়ার সামিট’ এর মতো এতো বড় একটি অনুষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করতে পারা অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল। আয়োজনটি সফলভাবে সম্পূর্ণ করতে পারায় তিনি তার টিমের অন্যান্য সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও যেন এই আয়োজন চলমান থাকে এই আশা ব্যক্ত করেন।

এছাড়া এই ক্যারিয়ার সামিট অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- একসাথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুনাফ মুজিব চৌধুরী, নিজের বলার মতো একটি কথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, পারটেক্স গ্রুপের ব্যবসায় শাখার প্রধান সায়েদুল আজহার সারোয়ারসহ আরও অনেকে।

আরএ

  • কুমিল্লা
  • বিশ্ববিদ্যালয়
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি ঘোষণা
কুমিল্লায় রোড সাইন এর দাবিতে অবস্থান কর্মসূচি
কুমিল্লায় রোড সাইন এর দাবিতে অবস্থান কর্মসূচি
থার্টি ফার্স্টে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
থার্টি ফার্স্টে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।