দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বাধা, স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতির অভিযোগে উপাচার্য সৌমিত্র শেখরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীরাও। পরে প্রশাসনিক ভবন, শিক্ষকদের ডরমিটরি এবং উপাচার্যের বাসভবনে তালা মেরে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন তিনি।
এফএইচ