দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির প্রেক্ষিতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে এমন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে কোনো প্রকার রাজনীতি ও পেশাজীবি সংগঠন বা কোনো প্রকার অঙ্গ, ছায়া সংগঠন, লেজুড়বৃত্তিক প্যানেল, পরিষদ সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া দেশ টিভিকে বলেন, আমি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই উদ্যোগ নিয়েছি।
আরএ