দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল বন্ধের কোনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্যার এফ রহমান হলের প্রভোস্ট রফিকুল ইসলাম।
তিনি বলেন, হলগুলোকে শান্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহীদুল্লাহ হলের পাশে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এখনই হল বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। হলে হলে আন্দোলনকারী ও বাধা প্রদানকারী সকলকে সহাবস্থানের পরিবেশ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়াও হলের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সারা রাত হলেই অবস্থান করবেন প্রাধ্যক্ষরা বলে জানিয়েছেন অধ্যাপক শাহীন খান।
সোমবার (১৫ জুলাই) বিকেলে উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের বাসভবনে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক হলের প্রাধ্যক্ষ।
সোমবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ ও নার্সিং কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দুপুর তিনটার দিকে খবর আসে, বিজয় একাত্তর হলে মিছিলে শিক্ষার্থীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে।
খবর পেয়ে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের দিকে যান আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের সঙ্গে নারী শিক্ষার্থীরাও ছিলেন। এ সময় বিজয় একাত্তর হলে হেলমেট, লাঠিসোটা, হকিস্টিক নিয়ে হলগেটে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলগেটে ভাঙচুর চালায়।
এ সময় পার্শ্ববর্তী কবি জসীমউদ্দীন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়া হয়।
ছাত্রলীগের হামলায় দুই শতাধিক আহত হয়ে হয়েছে বলে জানা গেছে। আহতদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এফএইচ