• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের র‍্যাঙ্কিংয়ে ৫৬০তম ঢাবি

দেশ টিভি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ১৯:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের ২০২৪-২৫ বর্ষের বৈশ্বিক সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা ৬০০-এর মধ্যে জায়গা করে নিয়েছে, পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে। অন্য চারটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজারের পরে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ২৫ জুন ইউএস নিউজের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। বিশ্বের শতাধিক দেশের ২ হাজার ২৫০টি বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। ২০১৪ সাল থেকে বৈশ্বিক সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে ইউএস নিউজ।

র‌্যাঙ্কিং থেকে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০-এর মধ্যে ৫২ দশমিক ৩০ স্কোর নিয়ে ৫৬০তম স্থানে আছে (এশিয়ায় ১৪৬তম)। ৪১ দশমিক ৩০ স্কোর নিয়ে ১ হাজার ৭৬তম রাজশাহী বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৩৪২তম), ৩৫ দশমিক ৭০ স্কোর নিয়ে ১ হাজার ৩৯৬তম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৪৮৮তম), ৩৫ দশমিক ৫০ স্কোর নিয়ে ১ হাজার ৪১৪তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৫০০তম) এবং ২৯ স্কোর নিয়ে ১ হাজার ৭৭৫তম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৬৮৯তম)।

১৩টি মানদণ্ডের আলোকে বিশ্ববিদ্যালয়ের এই র‌্যাঙ্কিং করে থাকে ইউএস নিউজ। মানদণ্ডগুলো থেকে নির্দিষ্ট শতাংশ নম্বর নিয়ে সামগ্রিক স্কোর তৈরি করা হয়।

মানদণ্ডগুলো হলো- গবেষণায় বৈশ্বিক খ্যাতি (১২ দশমিক ৫০ শতাংশ), গবেষণায় আঞ্চলিক খ্যাতি (১২ দশমিক ৫০ শতাংশ), প্রকাশনা (১০ শতাংশ), গ্রন্থ (২ দশমিক ৫০ শতাংশ), সম্মেলন (২ দশমিক ৫০ শতাংশ), নরমালাইজড উদ্ধৃতি প্রভাব (১০ শতাংশ), মোট উদ্ধৃতি (৭ দশমিক ৫০ শতাংশ), সর্বাধিক উদ্ধৃত ১০ শতাংশের মধ্যে থাকা প্রকাশনার সংখ্যা (১২ দশমিক ৫০ শতাংশ), সর্বাধিক উদ্ধৃত ১০ শতাংশের মধ্যে থাকা প্রকাশনার শতকরা হার (১০ শতাংশ), দেশ হিসেবে তুলনামূলক আন্তর্জাতিক সহযোগিতা (৫ শতাংশ), নির্দিষ্ট একাডেমিক শৃঙ্খলায় সর্বাধিক উদ্ধৃত ১ শতাংশের মধ্যে থাকা গবেষণা নিবন্ধের সংখ্যা (৫ শতাংশ) ও সর্বাধিক উদ্ধৃত ১ শতাংশের মধ্যে থাকা প্রকাশনার শতকরা হার (৫ শতাংশ)।

ইউএস নিউজের এই র‍্যাঙ্কিংয়ে ১০০-এর মধ্যে ১০০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭টিই যুক্তরাষ্ট্রের। ৩টি আছে যুক্তরাজ্যের। এই তালিকায় চীনের ৪২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের ১৪০টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে, সবগুলোর অবস্থানই ৬০০-এর পরে। আর পাকিস্তানের ৩২টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। যার মধ্যে ৪টি বিশ্ববিদ্যালয় সেরা ৬০০-এর মধ্যে।

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • র‍্যাঙ্কিং
  • ইউএস নিউজ
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি ঘোষণা
থার্টি ফার্স্টে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
থার্টি ফার্স্টে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
সাত কলেজ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে যা জানাল ঢাবি
সাত কলেজ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে যা জানাল ঢাবি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।