• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি ঢাবির সিনেটে

নিজস্ব প্রতিবেদক
  ২৭ জুন ২০২৪, ০৭:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেওয়া ডিগ্রি বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের একাধিক সদস্য। শর্ত শিথিল করে তাকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেন তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশনে বেনজীর প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।

অধিবেশনের শুরুতেই ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ। পরে শুরু হয় বক্তব্য। এ সময় কয়েকজন সিনেট সদস্য ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান।

আলোচনায় বেনজীর প্রসঙ্গ শর্ত শিথিল করে বেনজীর আহমেদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবিএ প্রোগ্রামে ভর্তি ও ডিগ্রি নেওয়ার সুযোগ দেওয়ার সমালোচনা করেন সিনেট সদস্য এ বি এম ওবায়দুল ইসলাম, রঞ্জিত কুমার সাহা ও এম অহিদুজ্জামান।

এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়ায় কারচুপি, স্বজনপ্রীতি ও অন্যায় হয় না বলে আমরা বিশ্বাস করতাম; কিন্তু বেনজীর আহমেদের মতো একজন প্রভাবশালী ব্যক্তিকে ভর্তির জন্য শর্ত শিথিল করা হয়েছে। তার কাছে বিশ্ববিদ্যালয়ের কী দায়বদ্ধতা আছে যে ভর্তির যোগ্যতা তার জন্য কমাতে হবে? এর পেছনে কী রহস্য, তা জানা দরকার। শিক্ষকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে চাকরি গেছে, শাস্তিও হয়েছে। তার ডিগ্রি বাতিল করার জন্য দাবি জানাচ্ছি। এ ধরনের লোকের ডিগ্রি বাতিল করার প্রস্তাব সিনেটে পাস হোক।

রঞ্জিত কুমার সাহা বলেন, বেনজীর আহমেদকে ডিবিএ ডিগ্রি দেওয়ার অনুষ্ঠানে আমিও ছিলাম৷ তবে, পর্দার আড়ালে যে এত কিছু আছে জানতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা-অহংকারের জায়গাটা কারা নষ্ট করল? শর্ত পূরণ না করা হলেও বেনজীর কীভাবে ভর্তি হলেন? নিয়ম শিথিল করে বিশেষ বিবেচনায় ভর্তির অনুমতি দেওয়া হয়। আমি তার ডিবিএ ডিগ্রি বাতিল করার জন্য উপাচার্যের কাছে অনুরোধ করছি।

বিএনপি মহাসচিবকে নিয়ে উত্তাপ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্য তুলে ধরে এর নিন্দা ও প্রতিবাদ জানান সিনেট সদস্য এ কে এম মাহবুব হাসান৷ তার বক্তব্যের পর একজন সিনেট সদস্য এ বিষয়ে নিন্দা প্রস্তাব আহ্বান করেন। পাশ থেকে আরেকজন বলেন, নিন্দা প্রস্তাব যথাযথ; কিন্তু উপাচার্য এ এস এম মাকসুদ কামাল তা গ্রহণ করেননি। উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এ ধরনের মন্তব্য যিনি করেন, তার রুচিবোধ নিয়েও প্রশ্ন ওঠে।

এ সময় দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতিবাচক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের নেতা ওবায়দুল ইসলাম। তিনি বলেন, মির্জা ফখরুল অন্যায় কিছু বলেননি।

সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমান বলেন, প্রতিটি রাজনৈতিক কথা ধরলে বহু মানুষের বহু কথা নিয়েই আলোচনা করা যাবে, যেগুলো নিন্দা প্রস্তাব গ্রহণের মতোই। এ বিষয়ে নিন্দা প্রস্তাব না নেওয়াটাই ভালো বলে মনে করি।

জবাবে পয়েন্ট অব অর্ডারে আওয়ামীপন্থী শিক্ষকনেতা আ জ ম শফিউল আলম ভূঁইয়া বলেন, সাদা দল থেকে নির্বাচিত সদস্যদের বক্তব্যে আমি বিস্মিত। এখানে মির্জা ফখরুলের সাফাই গাওয়াটা নিন্দনীয়। নিন্দা প্রস্তাবটি গ্রহণ করা হোক।

পরে বিএনপিপন্থী শিক্ষকনেতা মামুন আহমেদ বলেন, রাজনীতির অঙ্গনে যারা কাজ করেন, তাদের ভাষা-বক্তব্য আর আমাদের শিক্ষকদের ভাষা-বক্তব্য ভিন্ন রকম। কোনো রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা করলে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের মর্যাদা সমুন্নত রেখেই তা করা উচিত।

প্রত্যয় স্কিমের সমালোচনা সিনেট অধিবেশনে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের কড়া সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক জিনাত হুদা। শুধু তারা দুজন নন, সব সিনেট সদস্যই প্রত্যয় স্কিম স্থগিত বা বাতিলের পক্ষে বক্তব্য দেন।

প্রত্যয় স্কিম প্রত্যাখ্যানের প্রস্তাব উত্থাপন করেন জিনাত হুদা। নিজামুল হক তাকে সমর্থন করেন। উপাচার্য এটি গ্রহণ করেন। পাশাপাশি আলোচনার সম্ভাবনাগুলোর কথাও বলেন তিনি।

Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near '40314,,40375,,40337) ORDER BY id' at line 1

জিনাত হুদা বলেন, প্রত্যয় স্কিম সম্পূর্ণ বৈষম্যমূলক। ৩০ জুন কোনো বিভাগে একজন প্রভাষক হিসেবে যোগ দিলে তিনি বিদ্যমান পেনশন স্কিমের আওতাভুক্ত হবেন; কিন্তু এক দিন পর ১ জুলাই যিনি যোগ দেবেন, তিনি পড়বেন নতুন প্রত্যয় স্কিমে। একই রাষ্ট্রে দুই নিয়ম থাকতে পারে না।

অধিবেশনে উপস্থিত ছিলেন সিনেট সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি শিক্ষকনেতাদের উদ্দেশে বলেন, আমি অনুরোধ করছি, আন্দোলনে যাওয়ার আগে আর কী কী সুযোগ বা সম্ভাবনা আছে, তা দেখুন। শিক্ষামন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আমি আপনাদের পরামর্শ ও প্রস্তাব চাই, যাতে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমাদের যতটুকু চেষ্টা করার সুযোগ আছে, সেটি কাজে লাগাব।

কে

  • সিনেট
  • নিন্দা
  • সমালোচনা
  • বেনজির
  • ডিগ্রি
এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ের তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে
পঞ্চগড়ের তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে
পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২.৯ ডিগ্রি
পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২.৯ ডিগ্রি
পঞ্চগড়ে তিন দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
পঞ্চগড়ে তিন দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
বীর মুক্তিযোদ্ধাকে মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
বীর মুক্তিযোদ্ধাকে মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।